খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া বনাম ভারত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / Twitter
অস্ট্রেলিয়া বনাম ভারত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / Twitter

বুধবার অ্যান্টিগার কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে ভারত।

টসে জিতে আগে ব্যাট করা ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ৪৯ বল বাকি থাকতেই ১৯৪ রানে অলআউট হয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আঙ্গকৃশের উইকেট হারায় ভারত। এরপর আরেক ওপেনার হারনুর সিংও ফেরেন দলীয় ৩৬ রানে। তবে ২য় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। সাইক রাশিদকে সাথে নিয়ে অধিনায়ক ইয়াস ঢুল ২০৪ রানের জুটি গড়লে বড় সংগ্রহের ভিত পায় ভারত। ঢুল ১১০ আর সাইক খেলেন ৯৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৯০ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে অস্ট্রেলিয়ার যুবারা। মিডল অর্ডারে লাচিন শ’র ৫১ রান আর কোরে মিলারের ৩৮ রান ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থ। ভারতের হয়ে ভিকি ৩টি আর নিশান্ত ও রাভি নিয়েছেন ২টি করে উইকেট।

আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ভারত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ