খেলা

বিশ্বকাপ নারী ক্রিকেট দলে করোনার থাবা

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিশ্বকাপ ক্রিকেট খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দু:সংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিয়ম অনুযায়ী বিদেশে খেলতে যাওয়ার আগে সবার করোনা ভাইরাস পরীক্ষায় করা হয়। এই পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে দলটির তিন সদস্যের শরীরে। সেই তালিকায় আছেন একজন ক্রিকেটার এবং দুই স্টাফ সদস্য।

নিয়ম অনুযায়ী যারা করোনা পজেটিভ হয়েছেন, তাদের ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। তাই আক্রান্তদের রেখেই নিউজিল্যান্ডের বিমান ধরলো নারী ক্রিকেট দল। নেগেটিভ রিপোর্ট পেলে পরে তারা নিউজিল্যান্ড যেতে পারবেন।

প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২২ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করলো বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে যেয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিশ্বকাপের আগে আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারও আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের সূচি

৫ মার্চ- ডানেডিন- প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

৭ মার্চ- ডানেডিন- প্রতিপক্ষ নিউজিল্যান্ড

১৪ মার্চ- হ্যামিল্টন- প্রতিপক্ষ পাকিস্তান

১৮ মার্চ- তাওরাঙ্গা- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

২২ মার্চ- হ্যামিল্টন- প্রতিপক্ষ ভারতৎ

২৫ মার্চ- ওয়েলিংটন- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

২৭ মার্চ- ওয়েলিংটন- প্রতিপক্ষ ইংল্যান্ড

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ