খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা ভারতের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের

শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিল ইন্ডিয়ার যুব দল। ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়ার যুবারা।এ নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক বারের বিজয়ীই কোহলি, যুবরাজ, কাইফদের, উত্তরসূরি টিম ইন্ডিয়া।

প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। অধিনায়কের সিদ্ধান্তের ভুল প্রমাণেই যেন উঠেপড়ে লাগে জুনিয়র ব্যাটাররা। একের পর এক উইকেট পতনের মুখে পড়ে ইংলিশ দল। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় থ্রী লায়ন্স বাহিনী। ইংলিশদের হয়ে জেমস রিউ করেন সর্বোচ্চ ৯৫ রান। এদিকে, ভারতের হয়ে ৩১ রানে ৫ ‍উইকেট নেন রাজ বাওয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারতীয় যুবারা। দ্বিতীয় বলেই ইংলিশ পেসার জশুয়া বয়ডেন এর আউট সুইংগার ডেলিভারিতে আলতো খোঁচা মেরে সোজা উইকেট কিপারের হাতে ধরা দেন ওপেনার অঙ্গক্রিশ রঘুবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়তে থাকেন হারনূর সিং এবং শাইখ রাশিদ। ধীর স্থির ব্যাটিংয়ে দুজনে মিলে ১৭.৩ ওভারে দলের খাতায় যোগ করেন ৪৯ রান।

দলীয় ৯৫ রানে টিম ইন্ডিয়া হারায় তৃতীয় উইকেট। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে ফেরেন শাইখ রাশিদ। পরের ওভারে ফিরেই সেলেস তুলে নেন অধিনায়ক ইয়াশ ধুলের উইকেট। এরপর দলের হাল ধরেন বোলিংয়ে ইংলিশদের ধুইয়ে দেওয়া রাজ বাওয়া এবং নিশান্ত সিন্ধু। স্বাচ্ছন্দ্যে খেলতে থাকা দুজনের জুটিতে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ বাওয়া। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত সিন্ধু এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে নিশান্ত সিন্ধুর ব্যাট থেকে।

ইংল্যান্ডের হয়ে বয়ডেন, জেমস সালেস এবং থমাস অ্যাস্পিনওয়াল ২ টি করে উইকেট নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ