খেলা

শুরু হলো শীতকালীন অলিম্পিক

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস / The Guardian
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস / The Guardian
নানা শঙ্কা আর অনিশ্চয়তা শেষে শুক্রবার পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ গেমসের উদ্বোধন ঘোষণা করেন। ৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শীতকালীন অলিম্পিকের ২৪তম আসর। অ্যাথলিটদের স্বাগত জানিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, আমাদের সব চীনা বন্ধুর জন্য শুভ নববর্ষ। বছরটি অলিম্পিকের বছর। এটি বিশ্বব্যাপী শীতকালীন খেলাধুলার জন্য একটি নতুন যুগের সূচনা। এটি বিশ্বব্যাপী অংশগ্রহণকে নতুন স্তরে উন্নীত করবে, চীনের জনগণের পাশাপাশি সারা বিশ্বের শীতকালীন ক্রীড়া উৎসাহীদের উপকৃত করবে। ৯১টি দেশের ২ হাজার ৮৭১ অ্যাথলেট ১০৯টি স্বর্ণপদকের জন্য এ আসরে লড়ছেন। ১ হাজার ৫৮১ জন পুরুষ ও ১ হাজার ২৯০ জন নারী অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেইজিংই একমাত্র শহর যেটি গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই অলিম্পিকেরই স্বাগতিক শহর হওয়ার মর্যাদা পেল। এর আগে ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক ছিল বেইজিং। এছাড়া বেইজিংয়ে ৪ মার্চ শুরু হবে শীতকালীন প্যারালিম্পিক, চলবে ১৩ মার্চ পর্যন্ত। শীতকালীন অলিম্পিকে একমাত্র ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদস্য ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোর কর্মচারীরা আমন্ত্রিত অতিথি হিসেবে ইভেন্ট দেখতে পারবেন। তার পরও অলিম্পিক স্টেডিয়ামে ঢোকার জন্য তাদের টেস্টিং এবং কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। কভিডের বিস্তার ঠেকাতে এবার গ্যালারিতে কোনো দর্শক থাকছে না। এছাড়া ভাইরাস যাতে না ছড়ায় সেটি নিশ্চিত করতে অ্যাথলিট ও কর্মকর্তাদের রাখা হয়েছে নির্দিষ্ট জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। চীনের মানবাধিকার রেকর্ডের ইস্যু তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ১২টির মতো দেশের প্রতিনিধিরা এ অলিম্পিকে যোগ দেননি। / বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ