খেলা

লতাকে মা বলে ডাকতেন সচিন টেন্ডুলকার

লতাকে মা বলে ডাকতেন সচিন
লতাকে মা বলে ডাকতেন সচিন

সচিনের থেকে প্রথমবার ‘মা’ ডাক শুনেছিলেন আজীবন বিবাহ না করা লতা মঙ্গেশকর। ঐ দিনটি কোনও দিন ভুলবেন না বলে এক সাক্ষাতকারে জানিয়েছিলেন লতা নিজেই। এই ঘটনার পর থেকেই তিনি সচিন টেন্ডুলকারকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। শুধু তাই নয় সচিনকে ভারতরত্ন উপাধি দেওয়ার আর্জিও করেছিলেন তিনি।

রবিবার সকালে লতা মঙ্গেশকরের মৃত্যুর সংবাদে শচিনও নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। কেননা 'মাস্টার ব্লাস্টার'-কে অনেক স্নেহ করতেন তিনি। এবং সেকথা একাধিকবার গণমাধ্যমে নিজেই জানিয়েছিলেন।

সচিন কেন তাকে মা বলে ডাকতেন এ প্রসঙ্গে একবার সংবাদমাধ্যমকে লতা বলেছিলেন, 'সচিন আমাকে তাঁর মায়ের মতোই ভালোবাসে, সম্মান করে। আর আমিও সচিনকে নিজের ছেলের মতোই দেখি। একজন মা যেমন তাঁর ছেলের জন্য প্রার্থনা করেন, ওঁর জন্য আমিও ঠিক তেমনটাই করি। সচিন যেদিন আমাকে 'মা' বলে ডেকেছিল, সেইদিনটি আমি কোনওদিনও ভুলব না। আমি কোনওদিনই ভাবতে পারিনি ওঁর থেকে এই ডাক শুনতে পারব। যেমন চমকে গিয়েছিলাম, তেমন আনন্দও পেয়েছিলাম। এটুকু বলব ওঁর মতো ছেলে পেয়ে আমি ধন্য।'

এখানেই শেষ নয়। ক্রিকেটীয় কিংবদন্তির ভারতরত্ন খেতাব পাওয়ার ১২ বছর আগেই এ প্রসঙ্গে লতা বলেছিলেন, 'আমার কাছে, বহু বছর ধরেই সচিন-ই আসল ভারতরত্ন। দেশের জন্য ও যা করেছে, তা খুব কম মানুষই করতে পেরেছেন। ভারতরত্ন সম্মান পাওয়ার যোগ্য দাবিদার সচিন। আমাদের সকলকে ও গর্বিত করেছে।'

কিংবদন্তি লতা মঙ্গেশকরের সুরের মূর্ছনায় বুঁদ থেকেছে গোটা উপমহাদেশ। তবে আজীবন কুমারী থেকেছেন লতা। বিয়ে না করলেও সুরসম্রাজ্ঞীকে ঘিরে রেখেছিল তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তের দল। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং তাঁর পরিবার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল প্রয়াতা সুরসম্রাজ্ঞীর। অনেকেই জানেন না শ্রদ্ধাদের পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল লতার।

এল সেই চরম দু:সংবাদ। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়স হয়েছিল মৃত্যুর সময়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড নেগেটিভ এলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা ঘিরে ধরেছিল তাঁকে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ