খেলা

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ পল কলিংউড

পল কলিংউড, ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ / ESPNCricInfo
পল কলিংউড, ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ / ESPNCricInfo

ইংল্যান্ড ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিযুক্ত হলেন পল কলিংউড। আগামী মাসে অনুষ্ঠিতব্য ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে যাবে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।

ওই সিরিজকে সামনে রেখেই সহকারী কোচ কলিংউডের হাতে সাময়িকভাবে প্রধান কোচের দায়িত্ব তুলে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির পক্ষ থেকে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কলিংউডকে অন্তর্বর্তীকালীন কোচ করার কথা ঘোষণা করা হয়।

অ্যাসেজ সিরিজের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। সহকারী কলিংউডের হাতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব তুলে দেয় ইসিবি। যদিও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-৩ ব্যবধানে হারতে হয় ব্রিটিশদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ