খেলা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ

চলতি বছর ব্যস্ত ক্রিকেট সূচী বাংলাদেশের জন্য। বছরজুড়ে ক্রিকেটারদের বিশ্রামের তেমন সুযোগ নেই। টানা সিরিজ বা টুর্নামেন্ট খেলতে হবে তাদের। এখন চলছে বিপিএল। সবাই ব্যস্ত খেলায়। এটি শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে টিম আফগানিস্তান।

তারপরই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে টিম বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার পরপরই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে টিম বাংলাদেশ।

প্রথশ ওয়ানডে হবে ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে জোহানসবার্গে এবং ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু আবার সেঞ্চুরিয়ান। এরপর ৩১ মার্চ-৪ এপ্রিল প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ডারবানে এবং দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথ। ৮-১২ এপ্রিল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

একনজরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি:

১৮ মার্চ ২০২২: ১ম ওয়ানডে- সেঞ্চুরিয়ান

২০ মার্চ ২০২২: ২য় ওয়ানডে- জোহানেসবার্গ

২৩ মার্চ ২০২২: ৩য় ওয়ানডে- সেঞ্চুরিয়ান

৩১ মার্চ–৪ এপ্রিল: ১ম টেস্ট- ডারবান

৮ এপ্রিল– ১২ এপ্রিল: ২য় টেস্ট- পোর্ট এলিজাবেথ

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ