খেলা

অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে সেনাবাহিনীর সংবর্ধনা
অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ও সংশ্লিষ্টদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বুধবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের প্রত্যেক খেলোয়াড়ের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়াও, সংশ্লিষ্ট অফিসিয়ালদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, সেনাবাহিনী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিন এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ এবারের আসরেও বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রাখলো। বিজয়ের মাসে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে এ জয় সমগ্র জাতির জন্য ছিল অত্যন্ত আনন্দের এবং মর্যাদাপূর্ণ। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরও এগিয়ে যেতে পারবে বলে সকলে দৃঢ় আশাবাদী। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ