খেলা

হোয়াইটওয়াশের লজ্জা পেল ওয়েস্ট উইন্ডিজ

হোয়াইটওয়াশের লজ্জা পেল ওয়েস্ট উইন্ডিজ
হোয়াইটওয়াশের লজ্জা পেল ওয়েস্ট উইন্ডিজ

ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা হেরে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩৭.১ ওভারে ১৬৯ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ভারত আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে বর্তমান ও সাবেক দুই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা।

একপর্যায়ে তিন উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৫২ রান। এরপর ৩৫ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। তবে শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থের জোড়া ফিফটিতে ভর করে ৫০ ওভারে ২৬৫ রান করে অলআউট হয় ভারত।

১১১ বলে ৯টি চারের সাহায্যে ৮০ রান করে ফেরেন শ্রেয়াস, ৫৪ বলে ছয় চার ও এক ছক্কায় ৫৬ রান করেন পন্থ। ৩৩ ও ৩৮ রান করে করেন ওয়াশিংটন সুন্দর ও দিপক হুদা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও হিডেন ওয়ালস।

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৭.১ ওভারে ১৬৯ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন তরুণ পেসার ওডিন স্মিথ। ৩৪ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। আর দুটি করে উইকেট নেন দিপক হুদা ও কুলদীপ যাদব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ