খেলা

আফগানিস্তান সিরিজে কে কে থাকবে বাংলাদেশ দলে?

বাংলাদেশ ক্রিকেট টিম
বাংলাদেশ ক্রিকেট টিম

শেষ দিকে চলে এসেছে বিপিএল আসর। রবিন লিগের শেষ দিন আজ (১২ ফেব্রুয়ারি)। মিনিস্টার বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স উঠে গেছে সুপার ফোরে। এদের সাথে কোন দুই দল খেলবে তা জানা যাবে আজ (শনিবার) রাতেই।

আর বিপিএল শেষ হওয়ার আগেই উঁকি দিচ্ছে বাংলাদেশ- আফগানিস্তান সিরিজ। আফগান ক্রিকেট দল আজ বিকেলেই পা রাখছে ঢাকায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঘন্টা দুয়েকের মধ্যে সিলেটে রওয়া দেবে টিম আফগান। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটেই কন্ডিশনিং ক্যাম্প করবে দলটি। তারপর ওয়ানডে সিরিজ খেলতে চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৩ মার্চ প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের বাংলাদেশের মুখোমুখি হবে রশিদ-মুজিব আফগানরা।

মাঝে টেস্ট আর টি-টোয়েন্টিতে ডুবে থাকলেও অনেক দিন ওয়ানডে খেলা হয়নি টাইগারদের। গত বছর জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ানদের সঙ্গে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।

ধারণা করা হচ্ছে, ১৯ বা ২০ ফেব্রুয়ারি শুরু হবে টিম বাংলাদেশের প্রস্তুতি। বিপিএলের কারণে তার আগে অনুশীলন শুরুর উপায়ও নেই। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল ঘোষণা কবে? যতদূর জানা গেছে, আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে দল দিয়ে দেবেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমে বলেছেন, ‘আমরা দল সাজানোর কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে দল বোর্ডে জমা দিয়ে দেবো।’

প্রথমে ওয়ানডে সিরিজ চট্টগ্রামে, পরে টি-টোয়েন্টি সিরিজ ঢাকায়; আপনারা কি একসঙ্গে দুই দল দেবেন, নাকি আগে ওয়ানডে পরে টি-টোয়েন্টি দল ঘোষণা?

নান্নু আরও জানান, ‘যেহেতু ওয়ানডে সিরিজ আগে, তাই আমরা প্রথম ওয়ানডে দলই ঘোষণা করবো।’

এটুকু বলেই শেষ করেননি নান্নু। বলেছেন, দ্বিতীয় ও অন্য বিকল্প চিন্তাও আছে তাদের মাথায়। সেটা কী? ‘আমরা দুই দল একসঙ্গেও দিয়ে দিতে পারি। সেটা আজ (শনিবার) না হয় কাল রোববারের মধ্যে বসে ঠিক করা হবে’-যোগ করেন প্রধান নির্বাচক।

জিম্বাবুয়ের সঙ্গে যে দলটি ছিল, তাতে বড় ধরনের না হলেও পরিবর্তন ঠিকই আসবে। যেমন- অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের থাকার কোনোই সম্ভাবনা নেই।

পিঠের চোটে এ পেস বোলিং অলরাউন্ডার এখন মাঠের বাইরে। মাত্র ইংল্যান্ড থেকে চিকিৎসক দেখিয়ে দেশে ফিরেছেন। এখন আছেন বিশ্রামে। নেই বিপিএলেও। তাই সাইফউদ্দিনের খেলার প্রশ্নই আসে না।

এছাড়া ফাস্ট বোলার তাসকিন আহমেদের খেলা নিয়েও আছে সংশয়। তারও পিঠের ব্যথা। সিলেট সানরাইজার্সের হয়ে খেলতে নেমে ছিটকে পড়েছেন এই পেসার। এখনও অবশ্য ১০-১১ দিন বাকি। তাসকিনের সেরে ওঠার সময় আছে যথেষ্টই। তারপরও এ দ্রুতগতির বোলারের দলে থাকা পুরোপুরি নিশ্চিত নয়।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের এবার দলে থাকার সম্ভাবনা কম। বাকিদের মধ্যে অধিনায়ক তামিম ইকবাল, ফর্মে ফেরা লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ অটো চয়েজ।

সঙ্গে কিপার কাম মিডল অর্ডার নুরুল হাসান সোহান, অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামেরও দলে থাকা একরকম নিশ্চিত।

তবে ওপেনার নাইম শেখকে নিয়ে আছে সংশয়। ফর্ম খুব খারাপ। বিপিএলে এসে নিজেকে হারিয়ে ফেলেছেন এ বাঁহাতি ওপেনার। অন্যদিকে লিটন দাস আছেন ফর্মের চূড়োয়। অধিনায়ক তামিম ইকবালের ব্যাটও হাসছে। কাজেই নাইম শেখ বাদ পড়লে অবাক হবার কিছু থাকবে না।

পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত আর মোহাম্মদ মিঠুনও বিপিএলে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।

তবে ফরমেট যেহেতু ভিন্ন। আর নাইম শেখের মতো বিপিএলে ‘ব্যর্থ’ হলেও বিসিএলে ভালো খেলেছেন মোসাদ্দেক-মিঠুন। কাজেই তাদের থেকে যাওয়ার সম্ভাবনা আছে বেশ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ