খেলা

শচীনপুত্র অর্জুনকে কিনলো মুম্বাই ইন্ডিয়ান্স

অর্জুন টেন্ডুলকার, বাঁহাতি পেসার, ভারত / PTI/File Photo
অর্জুন টেন্ডুলকার, বাঁহাতি পেসার, ভারত / PTI/File Photo

ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারকে কিনে নিয়েছে নীতা আম্বানির মালিকানাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২২ আসরের মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে ২০ লাখ ভিত্তিমূল্যে অর্জুনের জন্য ৩০ লাখ ব্যয় করেছে মুম্বাই।

শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটার হলেও এখনও তেমন সুনাম অর্জন করতে পারেননি অর্জুন। বাবার মতো ব্যাটসম্যান নয়, অর্জুন মূলত বাঁহাতি পেসার। গত আসরেও মুম্বাইয়ের দলে ছিলেন তিনি। যদিও কোনো ম্যাচ খেলা হয়নি শচীনপুত্রের। অনেকেই বলেছেন, শচীনপুত্র হওয়ার কারণেই তিনি মুম্বাই স্কোয়াডে জায়গা পেয়েছেন।

খেলোয়াড়ি জীবনে শচীনও খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। জনপ্রিয় এই আসরে শচীনের রেকর্ডও বেশ সমৃদ্ধ। ৭৮ ম্যাচে আইপিএলে মোট ২৩৩৪ রান করেছেন শচীন। স্ট্রাইকেট ১১৯.৮২ হলেও শচীনের অ্যাভেরেজ বেশ সমৃদ্ধ, ৩৩.৮৩। ১৩টি হাফ সেঞ্চুরির সাথে আছে ১টি সেঞ্চুরিও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ