খেলা

সাকিব-মুশফিকদের পাশে নাম লেখা হলো না ইবাদতের

ক্রিকেটার ইবাদত
ক্রিকেটার ইবাদত

অবশেষে পারলেন না বাংলাদেশের গ্রুত গতির বোলার ইবাদত হোসেন। আইসিসির মাসসেরা খেলোয়াড় মনোনীত হলেন দক্ষিণ আফ্রিকার কিগান পিটারসেন।

সাকিব-মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে মাসসেরা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল ইবাদতের সামনে। কিন্তু তা পারলেন না ২৮ বছর বয়সী এই পেসার।

গত মাসে নিউ জিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতেছিল বাংলাদেশ। ওই সাফল্যের নায়ক ছিলেন ইবাদত। মাউন্ট মঙ্গানুইয়ে অনবদ্য পারফরম্যান্সের প্রাথমিক স্বীকৃতি পান সংক্ষিপ্ত তিনজনের তালিকায় মনোনীত হয়ে। কিন্তু চূড়ান্ত ফলে তার নাম বাদ পড়ল।

পিটারসেনের কাছে হেরে গেছেন ইবাদত ও আরেক দক্ষিণ আফ্রিকান, অনূর্ধ্ব-১৯ দলের ডেভাল্ড ব্রেভিস।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে গতির ঝড় তুলেছিলেন ইবাদত। স্বাগতিকদের ১৬৯ রানে গুটিয়ে দিতে ২১ ওভারে ৪৬ রান খরচায় নেন ৬ উইকেট, মেডেন ওভার ছিল ৬টি। বাংলাদেশের ৮ উইকেটের জয়ে ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ইবাদত।

পরে ক্রাইস্টচার্চ টেস্টে আরো দুটি উইকেট নেন এই ডানহাতি পেসার। ২৯.৩৩ গড়ে দুই টেস্টে ৯ উইকেট নিয়ে জায়গা করে নেন মাসসেরা হওয়ার লড়াইয়ে।

অন্যদিকে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিততে পিটারসেনের রানই ভিত গড়ে দেয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬১ গড়ে ২৪৪ রান করেন কিগান। হন সিরিজের সেরা খেলোয়াড়।

নারীদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা ডটিনকে হারিয়ে পুরস্কারটা নিজের করে নেন তিনি। নারীদের অ্যাশেজ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন নাইট।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ