ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই আলোচিত নাম বাংলাদেশের সাকিব আল হাসান। কিন্তু এবার সেই সাকিবকে কিনলো আইপিএল-এর কোন দল!
এই ঘটনায় বিস্মিত হয়েছেন সাকিব ভক্তরা। কিন্তু কেন আইপিএল-এর ১৫তম আসরের নিলামে সাকিবকে কেউ কিনলো না তা নিয়ে শুরু হয়েছে নানা তর্ক-বিতর্ক।
শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলে রবিবারও। শিখর ধাওয়ানকে দিয়ে শুরু হয় এবারের নিলাম।
৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছয় কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইয়ার গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
বাংলাদেশের সাকিব আল হাসান অবিক্রীত রয়ে গেছেন। নিলামে তাঁর নাম ওঠার পর এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দলই। কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে। অজি ক্রিকেটারের দাম উঠেছে সাত কোটি ২৫ লাখ রুপি।
সাকিব ছাড়াও এবারের নিলামে নাম রয়েছে আরো চার বাংলাদেশি ক্রিকেটারের। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।