খেলা

আইপিএল নিলাম: যে কারণে কোন দল পেলো না সাকিব

সাকিব ও শিশির
সাকিব ও শিশির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই আলোচিত নাম বাংলাদেশের সাকিব আল হাসান। কিন্তু এবার সেই সাকিবকে কিনলো আইপিএল-এর কোন দল!

এই ঘটনায় বিস্মিত হয়েছেন সাকিব ভক্তরা। কিন্তু কেন আইপিএল-এর ১৫তম আসরের নিলামে সাকিবকে কেউ কিনলো না তা নিয়ে শুরু হয়েছে নানা তর্ক-বিতর্ক।

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলে রবিবারও। বাংলাদেশের সাকিব আল হাসান অবিক্রীত রয়ে গেছেন। নিলামে তাঁর নাম ওঠার পর এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দলই। কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে।

সাকিব ভক্তরা স্যোসাল মিডিয়ায় ঝড় তুলছেন বিষয়টি নিয়ে। তাদের আশা ছিলো চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে বিশ্বরেকর্ড গড়া সাকিব আল হাসান আইপিএল-এ ভালো দামে বিক্রি হবেন। কিন্তু আইপিএল নিলামে তার ব্যাপারে কেউই আগ্রহ দেখায়নি। দুইবার নাম তোলার পরেও অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ। কারও কারও মতে পুরো আসর খেলতে পারবেন না বিধায় নেওয়া হয়নি সাকিবকে। কেউ আবার বলছেন, গত আসরে প্রত্যাশানুযায়ী খেলতে না পারায় দল পাননি সাকিব। এছাড়াও শোনা যাচ্ছে আরও অনেক কথা।

বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিবের দল না পাওয়ার কারণ উল্লেখ করেছেন তিনি। যেখানে নিন্দুকদেরও এক হাত নিতে ছাড়েননি সাকিবপত্নী।

স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই বলে রাখি, সময়ের আগেই বেশ কয়েকটি দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল যে সে পুরো আসর খেলতে পারবে কি না। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরোটা খেলতে পারতো না। যে কারণে তাকে কেউ দলে নেয়নি।’

‘এটা কোনো বড় বিষয় নয়। সবসময়ই পরবর্তী বছর আছে। আইপিএলে দল পাওয়ার জন্য তাকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তো তাকে যদি কেউ নিতো, তখনও কি এই কথা বলতেন? নাকি তাকে এরই মধ্যে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ