খেলা

আফগানিস্তান সিরিজ

বাংলাদেশ ওয়ানডে দলে ব্যাপক রদবদল

বাংলাদেশ ক্রিকেট টিম
বাংলাদেশ ক্রিকেট টিম

বাংলাদেশ ওয়ানডে দলে ব্যাপক পরিবর্তন এনেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজকে সামনে রেখে এই রদবদল বলে জানা গেছে। ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে সেখানে চমক আছে। আছে নতুন মুখও।

সহজভাবে বললে আগের ওয়াডে স্কোয়াডের ৭ ক্রিকেটার নেই বর্তমান ঘোষিত দলে। নতুন মুখ যুক্ত হয়েছে ২ জন। দলে ফিরেছেন ৩ জন।

গত বছরের জুলাইয়ে তামিমের দল শেষ ওয়ানডে খেলেছিল। এরপর টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলেছে টানা কয়েক মাস। ফলে দীর্ঘ দিন পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকে দূরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। লম্বা সময় পর মাঠে নামায় বাংলাদেশের দলে পরিবর্তন আসবে তা আগেই শোনা যাচ্ছিল।

জিম্বাবুয়েতে বাংলাদেশের স্কোয়াড ছিল ১৭ জনের। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। সাইফউদ্দিন ইনজুরিতে থাকায় তাকে নেওয়া হয়নি।

স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ। ইয়াসির ও নাসুমের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। তবে তারা আগে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ছিলেন ইয়াসির। নাসুম ২০২০ সালে মাশরাফির অধিনায়কত্বের বিদায়ী সিরিজের স্কোয়াডে ছিলেন।

এছাড়া টেস্টের পর ওয়ানডে দলে ডাক পেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। সাদা পোশাকে অসাধারণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে জায়গা করে নিলেন ইবাদত হোসেন চৌধুরী। দুজনই প্রথমবার ওয়ানডে দলে ডাক পেলেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারোটায়। ঢাকায় দুইটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ