খেলা

বিপিএল

সবার আগে ফাইনালে বরিশাল

সবার আগে ফাইনালে বরিশাল
সবার আগে ফাইনালে বরিশাল

বিপিএল অষ্টম আসরে ফাইনালে উঠলো বরিশাল। আজ এক শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লাকে হারিয়ে সবার আগেই ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

সোমবার প্রথম কোয়ালিফায়ারে বিপিএলের দুইবারের শিরোপাজয়ী দল কুমিল্লাকে ১০ রানে হারিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।

কুমিল্লার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল মাত্র ৩২ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু শেষ দিকে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি কুমিল্লার বিদেশি তারকা ফাফ ডু প্লেসি ও সুনিল নারিনরা।

শেষ দিকে দুর্দান্ত বোলিং করেন মেহেদি হাসান রানা, ডুয়াইন ব্রাভো ও মুজিব উর রহমানরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪ ওভারে মাত্র ২৪ রান তুলতেই ৩ উইকেট হারায় কুমিল্লা।

শেষ ওভারে জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ছিল ১৮ রান। আফগান অফ স্পিনার মুজিব উর রহমানের করা ওভারে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় কুমিল্লা। ১০ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল।

তবে হেরে গেলেও দুশ্চিন্তার কারণ নেই কুমিল্লার। আরও একটি সুযোগ থাকছে তাদের জন। প্রথম এলিমিনেটর ম্যাচের জয়ী দল চট্টগ্রামের সঙ্গে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিতলে শুক্রবার বরিশালের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ পাবে কুমিল্লা।

জিতলেই ফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখেই বিপিএলের অষ্টম আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় বরিশাল-কুমিল্লা।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইলের সঙ্গে রীতিমতো তাণ্ডব শুরু করেন তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। ৯ ওভার শেষে বরিশালের সংগ্রহ ছিল গেইলের উইকেট হারিয়ে ৮৪ রান। খেলার এমন অবস্থায় অনুমেয় ছিল স্কোর দুইশ পার করতে পারে বরিশাল।

কিন্তু এরপর কিছু ভুলের কারণে শেষ ১১ ওভারে ৫৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ১৪৩/৮ রানে ইনিংস গুটায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল: ২০ ওভারে ১৪৩/৮ রান (মুনিম শাহরিয়ার ৪৪, ক্রিস গেইল ২২, জিয়াউর রহমান ১৭, ডুয়াইন ব্রাভো ১৭, নুরুল হাসান সোহান ১১; শহিদুল ৩/২৫, মঈন আলী ২/২৩)।

কুমিল্লা: ২০ ওভারে ১৩৩/৭ রান (লিটন দাস ৩৮, মঈন আলী ২২, ফাফ ডু প্লেসি ২১, মাহমুদুল হাসান জয় ২০, সুনিল নারিন ১৭; মেহেদি হাসান রানা ২/১৫, শফিকুল ইসলাম ২/১৬, মুজিব উর রহমান ২/৩৩)।

ফল: বরিশাল ১০ রানে জয়ী।

ম্যাচসেরা: মেহেদি হাসান রানা (বরিশাল)।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ