খেলা

এমবাপ্পের গোলে রিয়ালকে হারালো পিএসজি

রিয়াল বনাম পিএসজি
রিয়াল বনাম পিএসজি

ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। খেলা শেষ হওয়ার আগের মুহূর্তে এমবাপ্পে জয়সূচক একমাত্র গোলটি করেন। এর ফলে শেষ আটে যাওয়ার পথে এক পা দিয়ে রাখল ফ্রেঞ্চ জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকে বলের দখল ছিল পিএসজি'র খেলোয়ারের দিকে। পঞ্চম মিনিটে পিএসজি প্রথম বড় সুযোগ পায় এমবাপ্পের কল্যাণে। তবে তার নিচু ক্রসটায় দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আনহেল ডি মারিয়া, ফলে গোলের দেখা হয়নি। বিরতির আগ পর্যন্ত পিএসজি এমন আক্রমণে করেছে বহুবার। তবে গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা।

ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। তবে গোল ভাগ্য অনুকূলের ছিল না পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। তার সেই পেনাল্টি শট ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

৬০ মিনিটে পেনাল্টি মিসের কিছু পরে কোচ মরিসিও পচেত্তিনো নেইমারকে মাঠে আনেন। তাতে পিএসজির আক্রমণ আরও বাড়ে। শেষ মুহূর্তে তার ঝলকেই পিএসজি পায় গোল। তার ব্যাকহিল বক্সের ভেতর খুঁজে পায় এমবাপ্পেকে, ফরাসি তারকা এরপর দুটো চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে যান বাইলাইনের কাছে। সেখান থেকে নিচু এক শটেই পরাস্ত করেন রিয়াল গোলরক্ষককে। পুরো ম্যাচে ছড়ি ঘোরানো পিএসজি শেষ মুহূর্তের গোলে পায় দারুণ এক জয়।

আগামী ৯ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় খেলায় দুই দল মুখোমুখি হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ