খেলা

সহজ জয়ে সিরিজ এগিয়ে গেল ভারত

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি

দুর্দান্ত জয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারাল ভারত। বুধবার প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

এ দিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। বোলারদের দাপুট বোলিং এ প্রথম ওভারে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। তবে অন্য ওপেনার কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ৪৭ রানের জুটি গড়েন। মেয়ার্সকে ফিরিয়ে দিয়ে সেই জুটি ভেঙে দেন যুজবেন্দ্র চহাল।

এরপর দ্রুত ক্যারিবিয়ানদের ব্যাটসম্যানদের পতন হতে থাকে। ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড এবং পুরান ওয়েস্ট ইন্ডিজের রানকে কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে যান। ১৮তম ওভারে পুরানকে ফিরিয়ে দেন হর্ষল প্যাটেল। লং অফে কোহলির হাতে ক্যাচ দেন পুরান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অপরাজিত থাকেন ২৪ রানে। শেষ ওভারে ১০ রান দেন তিনি। ফিরিয়ে দেন অডিয়েন স্মিথকে। ডান দিকে শরীর ছুড়ে দিয়ে দারুণ ক্যাচ নেন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইডেনের মাঠে শুরু থেকে ঝড় তোলেন রোহিত শর্মা এবং ঈশান কিশন। ৭ ওভারে ৬৩ রান তুলে দেন তারা। রোহিত একাই ১৯ বলে ৪০ রান করেন। তাকে ফিরিয়ে দেন চেজ। বাউন্ডারিতে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি এবং ঈশান দলকে এগিয়ে নিয়ে যান। ঈশান ফেরেন ৪২ বলে ৩৫ রান করে। তাকেও ফিরিয়ে দেন চেজ। পরের ওভারেই ফ্যাবিয়ান অ্যালেনের বলে ছয় মারতে গিয়ে আউট হন বিরাট। ১৩ বলে ১৭ রান করেন তিনি।

বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না পন্থও। ৮ বলে ৮ রান করেন তিনি। শেষ পর্বে সূর্যকুমার যাদব এবং বেঙ্কটেশ আয়ার ভারতকে জয় এনে দেন। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্য। বেঙ্কটেশ অপরাজিত ১৩ বলে ২৪ রান করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ