আইনপিএল খেলা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, আইপিএল খেলতে পারলে একটি ক্রিকেটারের জীবন বদলে যায়। এমনকি তার পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয়ে যায় এক সিজেন আইপিএল খেলতে পারলে। তাই যে ক্রিকেটার আইপিএল খেলেন তারা জাতীয় দলে নিজের সেরাটা দেন না।
আইপিএলের ১৫তম আসরকে সামনে রেখে এই মন্তব্য করেছেন তিনি। বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, আইপিএল-এর আগে কেউ সেরাটা খেলতে যেয়ে ইনুজরিতে পড়তে চান না।
সুনীল গাভাস্কারের এই বক্তব্যে ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছে। নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এই বক্তব্য।
মাত্রই শেষ হলো আইপিএলের ১৫তম আসরের ক্রিকেটার্স নিলাম। বড় অংকের টাকায় বিক্রি হয়েছেন বিশ্বের নামা-দামি ক্রিকেটাররা। এবার পালা মাঠের লড়াইয়ের।
গাভাস্কার বলেন, ‘নিলাম যেকোনো ক্রিকেটারের জন্য জীবন পাল্টে দেওয়া এক অভিজ্ঞতা। কারণ, এর মধ্যে দিয়ে নিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে যায়। তাদের পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয় এই নিলামের মধ্যে দিয়ে। তবে অপরদিকে এটাও সত্যি যে আইপিএল কাছাকাছি থাকলে অনেকেই দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেন না। এই ঘটনা একেবারে সত্যি।’
এর কারণও ব্যাখ্যা করে বর্তমান এই ধারাভাষ্যকার বলেন, আইপিএল সামনে রেখে কেউই চান না চোটে পড়তে, ফিটনেসের সমস্যায় পড়তে।
গাভাস্কারের ভাষায়, ‘এর প্রধান কারণ, তারা চোট মুক্ত থাকতে চান। চোট পেলে ফিটনেস সমস্যা হতে পারে। ফলে আইপিএলের চুক্তির নিশ্চয়তা থেকে বঞ্চিত হতে পারেন তারা। এই কারণে ফিল্ডিং করার সময়ে অনেকেই ঝাঁপান না, স্লাইড করেন না, ডিপ থেকে জোরে থ্রো করেন না। তাদের ভয় থাকে চোট মানেই আইপিএলের নিলাম থেকে নির্ঘাত বাদ পড়তে হবে।’