খেলা

ইএসপিএনক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে অধিনায়ক সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

গতকাল শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রানার্স-আপ হয় ফরচুন বরিশাল।

আসর শেষে বিপিএলের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

ইএসপিএনক্রিকইনফো বাছাই করা বিপিএল সেরা একাদশের অধিনায়ক ফরচুন বরিশালের সাকিব আল হাসান।

দলে ওপেনার মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকস। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জ্যাকস। আর দেশিদের মধ্যে সর্বোচ্চ রান ছিলো তামিমের। রান সংগ্রহের তালিকায় তৃতীয়স্থানে ছিলেন তামিম। তামিম ৪০৭ ও জ্যাকস ৪১৪ রান করেন।

৪১০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার আছেন তিন নম্বরে।

চার নম্বরে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাকিব। ২৮৪ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি। একাদশের অধিনায়কও সাকিব।

সাকিবের পর ব্যাটিং অর্ডারে আছেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ২২৫ রানের পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন তিনি।

এরপর আছেন ইয়াসির আলি। খুলনা টাইগার্সের এই ব্যাটার ২১৯ রান করেছেন। উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। ২৮০ রান করার পাশাপাশি ৪ ডিসমিসাল ছিলো তার।

বোলিং বিভাগে আছেন স্পিনার কুমিল্লার সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার ১৫৯ রান ও ৪ উইকেট নিয়েছেন। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

এরপর আছেন তিন পেসার- শহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শহিদুল ১৪ উইকেট, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয় ১৫ উইকেট নেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজ। ১৯ উইকেট নিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ