বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু আগামীকাল মঙ্গলবার। সরকার এরই মধ্যে সর্বোচ্চ ৫ হাজার টিকিট বিক্রির অনুমতি দিয়েছে।
চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের ধারণক্ষমতা ২২ হাজার। অবশ্য কাল থেকে উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ।
প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হবে কাল সকাল ৯টায়, চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত বুথে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবিক্রিত থাকলে টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনও।
২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
রুফটপ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড, ক্লাব হাউজ ও ইস্টার্ন স্ট্যান্ড - এই চারটি ক্যারগরির টিকেটের মূল্য যথাক্রমে ১০০০, ৫০০, ৩০০ ও ১৫০ টাকা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: