অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের হাসি হেসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিডসের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে রালফ রাংনিকের দল।
হ্যারি ম্যাগুইয়ার ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ম্যানচেস্টারের দলটি এগিয়ে যাওয়ার পর লিডসকে ম্যাচে ফেরান রদ্রিগো ও রাফিনিয়া। সফরকারীদের পরের দুটি গোল করেন ফ্রেদ ও এন্থনি এলেঙ্গা।
ম্যাচে আক্রমণে দুদলই ছিল প্রায় সমান সমান। লিডস আক্রমণ করে ১৬ বার, যার ছয়টি ছিল অনটার্গেট শট। বিপরীতে ১৫ বার আক্রমণে করে অনটার্গেটে ম্যানইউ নয়টি শট রাখতে পেরেছে। তবে এত আক্রমণের ম্যাচেও জয় তুলে নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ম্যানইউ। আর, দুই গোল করেও পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিডস ইউনাইটডকে।
চলমান লিগে এ নিয়ে ২৬ ম্যাচে ১৩ জয় এবং সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। আর ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। / গোল ডটকম