খেলা

কে আসল কোহলি?

একই রকম দেখতে ৯ ভক্তের সঙ্গে আড্ডায় বিরাট কোহলি
একই রকম দেখতে ৯ ভক্তের সঙ্গে আড্ডায় বিরাট কোহলি

এমনিতেই ভারতীয় ক্রিকেটে স্টাইলিস ক্রিকেটার বললে সবার আগে নামটি আসে বিরাট কোহলির। তার উপর আনুশকা শর্মাকে বিয়ের পর কোহলির ফ্যাশন নতুন মাত্রায় রুপ নেয়। গণমাধ্যমও বিভিন্ন সময়ে আনুশকাকে ঘিরে কোহলির ফ্যাশন নিয়ে নানা প্রতিবেদন করেছে।

এবার সেই কোহলি সবাইকে তাক লাগিয়ে দিলেন ভিন্ন এক আয়োজন করে। ৯ কোহলি ভক্তকে নিয়ে ভিন্ন আমেজের এক আড্ডার আয়োজন করলেন তিনি। মজার ব্যাপার হলো ভক্তদের সবাইকে দেখতে কোহলির মতো। শুধু তাই নয়, তাদের দাঁড়ির স্টাইল, চুলের কাটিং এমনকি জুতা ও পোষাকের রংও এক। তাই কে আসল কোহলি তা ঐ ছবি দেবে খুঁজে বের করা বড্ড কঠিন ব্যাপার।

দুই তিন আগে তোলা এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ছবিটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে, মাথায় ছোট চুল, গালে চাপ দাঁড়ি, হাত ভর্তি ট্যাটু। কোহলি যেন ভারতীয় দলের স্মার্টনেসের প্রতীক। তাই ছবিতে কে আসল কোহলি তা বোঝা মুশকিল।

কোহলির এই ফ্যাশনাবল রুচি ভক্ত-দর্শকদেরও মন জুড়ায়। বিশেষ করে তার আলাদা এই লুক তরুনদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে। এজন্য তরুণ প্রজন্ম তার এই ফ্যাশনকে অনুসরণ করতে শুরু করছে বেশ।

ভক্ত ও কোহলি মিলে মোট ১০ জনের এই ছবিতে কে আসল কোহলি তা খুঁজে বের করা মুশকিল।

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ায় গতকাল শেষ ম্যাচ না খেলে মুম্বাইয়ে বাড়িতে ফিরেছেন কোহলি। জৈব সুরক্ষাবলয় ছেড়ে বেরিয়ে ১০ দিনের ছুটিতে আছেন এই ব্যাটিং বিস্ময়।

ছুটির আমেজে কোহলি নিজেই সবাইকে ধন্ধে ফেলে দিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শেয়ার করা একটি ছবিতে’ ১০ জন কোহলিকে’ চায়ের টেবিলে একসঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে।

প্রত্যেক কোহলির পরনেই ঘিয়ে রংয়ের স্যুট। এক জন দাঁড়িয়ে রয়েছেন, কারও হাতে চায়ের কাপ, কেউ আবার গল্পে মশগুল। মিল রয়েছে আরও। প্রত্যেকের গালে কোহলি স্টাইলের চাপ দাড়ি। শারীরিক গঠন ও চেহারাও কোহলির মতো! তাঁদের মধ্যে আসল কোহলিও রয়েছেন। ছবিটি দিয়ে ক্যাপশনে ভারতের সদ্য সাবেক অধিনায়ক লিখেছেন, ‘এটিতে অদ্ভুত কী আছে খুঁজুন। আলাদা ব্যক্তিকে চিহ্নিত করুন।’

ভারতের হয়ে নিজের শেষ ম্যাচের হাফ-সেঞ্চুরি করেছেন কোহলি। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবার দলে ফিরবেন তিনি। সব ঠিক থাকলে মোহালিতে খেলবেন ক্যারিয়ারের ১০০ তম টেস্ট।

আড্ডা দিতে আসা ভক্তদের বিশ্বাস, ১০০ তম টেস্টকে স্মরণীয় করে রাখতে নতুন ইতিহাস গড়বেন তাঁদের প্রিয় ক্রিকেটার। রান করাকে মুড়ি-মুড়কি বানিয়ে ফেলা কোহলিই গত দুই বছর সেঞ্চুরির দেখা পাননি।

কলকাতায় ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ