খেলা

ইনস্টাগ্রামে অন্য রকম রেকর্ড রোনালদো'র

রোনালদোর জোড়া গোলে ফাইনালের পথে জুভেন্টাস
রোনালদোর জোড়া গোলে ফাইনালের পথে জুভেন্টাস

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৪০ কোটি ৪০ লাখ ফলোয়ারের অবিশ্বাস্য সংখ্যাতাত্ত্বিক রেকর্ডের মাইলফলক ছুয়েছেন চৌকশ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে ৩৭ বছর বয়সী এই তারকা এই রেকর্ড করেন।

ইনস্টাগ্রামে নতুন মাইলফলক ছুঁয়ে ভক্তদের ধন্যবাদ জানিয়ে ভিডিও প্রকাশ করেন।

গত রাতে প্রকাশিত ৩০ সেকেন্ডের ভিডিওতে তিনি বলেন, হ্যালো বন্ধুরা, ৪০ কোটি! বাহ, কি দারুণ একটা সংখ্যা! এখন আমি বলতেই পারি, সুউউউউউ (রোনালদোর বিশেষ উদযাপন)।

রোনালদো জানান, ইনস্টাগ্রামে এই মাইলফলক ছোঁয়ার মুহূর্তটা তার জন্যও দারুণ। বলেন, এটা দুর্দান্ত, আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আপনারা ছাড়া এটা সম্ভব ছিল না মোটেও। হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে বলতে চাই ধন্যবাদ। এমনটা ধরে রাখুন আপনারা।

তিনি আরও বলেন, আমার জীবনের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। আমার জীবনের সবকিছুই ভাগ করব, কারণ আপনারা এর যোগ্য। আপনাদের আরও একবার ধন্যবাদ। এবার আরও ১০-২০ কোটি ছুঁয়ে ফেলা যাক!

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ