তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান। প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে টাইগাররা।
এই তিন ম্যাচের সিরিজ জিতলে বাংলাদেশের সামনে রয়েছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ।
বাংলাদেশে একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), অলরাউন্ডার আফিফ হোসেন, এবাদত হোসেন, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি।
আফগানিস্তান একাদশ: রিয়াজ হাসান, রহমানুল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই, ফরিদ আহমদ মালিক, ফজলহক ফারুকী, গুলবাদিন নাইব, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, দরবেশ রসুলী, ইব্রাহিম জাদরান এবং আজমতুল্লাহ ওমরজাই।