খেলা

অল্পের জন্য বিশ্বরেকর্ড হলো না মিরাজ-আফিফের

আফগানিস্তানকে উড়িয়ে দিল আফিফ-মিরাজ
আফগানিস্তানকে উড়িয়ে দিল আফিফ-মিরাজ

সপ্তম উইকেটের জুটিতে আর মাত্র ৪ টি রান করতে পারলেই বিশ্ব রেকর্ড করে ফেলতেন মিরাজ-আফিফ জুটি। যদিও এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। তবে ওয়ানডে ক্রিকেটে সপ্তম উইকেটের জুটিতে এর আগে ১৭৭ রানের জুটি আছে। যা এখন পর্যন্ত বিশ্বরেকর্ড । তবে ৭ম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন মিরাজ-আফিফ।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম উইকেটের জুটিতে সর্বোচ্চ ১৭৭ রানের ঐ ইনিংসটি খেলেছিলেন ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যামে এ বিশ্বরেকর্ড গড়েছিলেন তারা।

মেহেদি ও আফিফ দুইজন মিলে অপরাজিত ১৭৪ রানের জুটি গড়ে এখন সপ্তম উইকেটের জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন।

সপ্তম উইকেটের জুটিতে তৃতীয় সর্বোচ্চ ১৩৮ রান করেছেন ইংল্যান্ডের জস বাটলার ও ক্রিস উকস। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এ রান করেন তারা।

এদিকে সপ্তম উইকেটের জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সপ্তম উইকেটে ১২৭ রান করেন তারা।

বিশ্ব রেকর্ড করতে না পারলেও বাংলাদেশের হয়ে রেকর্ড গড়েছেন তারা। তাদের এই অসাধারণ নৈপূণ্যে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। হারা ম্যাচ জিতিয়েছে তারা। ফলে তিন ম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচে জয় পেয়ে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।

আফগানদের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪৬ রানে ৬টি উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটের জুটিতে অপরাজিত ১৭৪ রান করে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। মেহেদি ১২০ বলে ৮১ ও আফিফ ১১৫ বল খেলে ৯৩ রান করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ