খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুলের ৬-০ গোলে উড়ে গেল লিডস ইউনাইটেড

লিভারপুলের ৬-০ গোলে উড়ে গেল লিডস ইউনাইটেড
লিভারপুলের ৬-০ গোলে উড়ে গেল লিডস ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিভারপুল ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিডস ইউনাইটেডকে। বুধবারের এ ম্যাচে তাদের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ ও সাদিও মানে জোড়া গোল পেয়েছেন। একটি করে গোল করেছেন জোয়েল মাতিপ ও ভির্জিল ফন দাইক।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় অলরেডরা। এ সময় পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহ গোল করেন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েল মাতিপ। ৩৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সালাহ। আর লিভারপুল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

বিরতির পর শেষ তিনটি গোল আসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে মানে তার প্রথম গোলটি করেন। ৯০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর ফন দাইক ৯০+৩ মিনিটে লিডসের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।

এই জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে লিভারপুল। ২৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আর সমান ম্যাচ ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ