খেলা

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ এবং আফগানিস্তানের ওয়ানডে সিরিজ
বাংলাদেশ এবং আফগানিস্তানের ওয়ানডে সিরিজ

আজ চট্রগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আজকের দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে এই প্রত্যাশায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ১১টায়।

বাংলাদেশের জন্য সিরিজ জেতার লড়াই হলেও আফগানিস্তানের জন্য ম্যাচটা সিরিজে ফেরার। প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করেছিল তারা। করেছিল ২১৫ রান। পরে ৭ ওভার ৪ বলের মধ্যে ২৮ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেওয়ার পরও জিততে পারেনি আফগানিস্তান। আফিফ হোসেন–মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ১৭৪ রানের জুটিতে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে একটিও পরিবর্তন আনেনি বাংলাদেশ। অন্যদিকে আগের ম্যাচে হেরে যাওয়া আফগানরা এনেছে তিন পরিবর্তন।

এক নজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ