খেলা

৩০৭ রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান

চতুর্থ উইকেটে ২০২ রানের রেকর্ড গড়েন লিটন-মুশফিক জুটি
চতুর্থ উইকেটে ২০২ রানের রেকর্ড গড়েন লিটন-মুশফিক জুটি

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দারুনভাবে ঘুরে দাড়িয়েছে টিম বাংলাদেশ। সবশেষে ৩০৭ রানের বিশাল টার্গেট ছুড়ে দিতে পেরেছে আফগানিস্তানের সামনে। বাংলাদেশকে বড় সংগ্রহের পথে বড় ভুমিকা রাখে ওপেনার লিটন দাস। তাকে ভালো সঙ্গ দেন আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাদের ১৮৬ বলে ২০২ রানের জুটি বড় সংগ্রহ এনে দেয় বাংলাদেশকে।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেট জুটিতে ২০২ রানের রেকর্ড গড়েন তারা। দলীয় ২৮৫ রানে পেসার ফরিদ আহমেদ মালিক পরপর দুই বলে সাজঘরে ফেরান লিটন-মুশফিককে।

১২৬ বলে ১৬ চার ও ২ ছয়ে ১৩৬ রানে থামেন লিটন দাস। আর ১৪ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় মুশফিককে। ৯৩ বলে ৯ চারে ৮৬ রানের ইনিংস সাজিয়েছিলেন মুশি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে অধিনায়ক-ওপেনার তামিম ইকবালকে নিয়ে ব্যাটিংয়ে নামেন লিটন। কিন্তু আবারও ফারুকি এলবিডব্লিউর ফাঁদে পড়েন তামিম (১২)। এরপর সাকিব আল হাসানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন লিটন। নিজের প্রথম ওভার করতে এসে্ই সাকিবকে (২০) এলবিডব্লিউ করেন রশিদ খান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ