খেলা

আইপিএল শুরু ২৬ মার্চ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চমদশ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে।

২০১১ সালের ন্যায় এবারও টুর্নামেন্টে দশটি দল অংশ নিচ্ছে, যারা দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

‘এ’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কোলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষেèৗ সুপার জায়ান্টস।

‘বি’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দারাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।

সব দলই ১৪টি করে ম্যাচ খেলবে। এক একটি দল পাঁচটি দলের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। বাকী চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলি।

টুর্নামেন্টে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই ভেন্যুর চার স্টেডিয়াম- মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

টুর্নামেন্টে মোট ৭০টি লিগ ম্যাচ আয়োজিত হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ, ব্রাবোর্ন স্টেডিয়ামে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ এবং পুণেতে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইপিএলে পঞ্চদশ আসর হবে জৈবদুর্গের মধ্যে। বিমান যাত্রা না থাকায় এ বার করোনা ছড়িয়ে পড়ার ভয় কম। এর ফলে লিগ পর্বে ক্রিকেটারদের আক্রান্ত হবার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।’’

আইপিএল নকআউট পর্ব কোথায় হবে তা পরে জানানো হবে বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ