খেলা

ব্রাজিলে ফুটবল দলের বাসে বোমা বিস্ফোরণে আহত ৩

ব্রাজিলে ফুটবল দলের বাসে বোমা বিস্ফোরণ
ব্রাজিলে ফুটবল দলের বাসে বোমা বিস্ফোরণ

বৃহস্পতিবার রাতে একটি ম্যাচের আগে ব্রাজিলিয়ান ফুটবল দলের বাসের ভিতরে বোমা বিস্ফোরণে ৩ জন খেলোয়াড় গুরুত্বর আহত হয়েছেন এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি) রাতে ব্রাজিলের ফুটবল ক্লাব বাহিয়ার টিম বাসে ঘটেছে এ দুর্ঘটনা।

তবে এই দুর্ঘটনার পরও ম্যাচটি খেলেছে বাহিয়া এবং ২-০ গোলের জয়ও পেয়েছে দলটি।

খবরটি নিশ্চিত করে বাহিয়া ফুটবল ক্লাব তাদের অফিসিয়াল টুইটারে দুর্ঘটনাকবলিত বাসের কয়েকটি ছবি পোস্ট করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। বাসের বেশ কয়েকটি সিট রক্তে ভরে গেছে।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে যাচ্ছিল বাহিয়া। বাস সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণে দলটির গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো আরও আহত হয়েছেন।

বোমার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা। তবে কে বা কারা এই বোমা বাসে রেখে যায়, সেই রহস্য উন্মোচন হয়নি এখনও। / মিরর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ