খেলা

সেন্ট এতিয়েনকে ৩-১ গোলে হারালো পিএসজি; এমবাপের জোড়া গোল

সেন্ট এতিয়েনকে ৩-১ গোলে হারালো পিএসজি
সেন্ট এতিয়েনকে ৩-১ গোলে হারালো পিএসজি

শনিবার ঘরের মাঠে গত রাতের ম্যাচে ৩-১ গোলে সেইন্ট-এতিনিকে হারিয়েছে পিএসজি। এতে লিগ টেবিলে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

শুরুতে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করেন এমবাপে। দুটি গোলেই অবদান রাখেন মেসি। এমবাপের অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন দানিলো পেরেইরা।

লিগ ওয়ানে সেইন্ট-এতিনি তাদের সর্বশেষ চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তলানি থেকে ওপরের দিকে উঠে এসেছে। এই ম্যাচেও পিএসজিকে কাঁপিয়ে দিয়েছিল দলটি।

ম্যাচের ১৬তম মিনিটে ডেনিস বোয়াঙ্গা এগিয়ে দেন সেইন্ট-এতিনিকে। বিরতির তিন মিনিট আগ পর্যন্ত এই লিড ধরে রেখেছিল অতিথিরা।

অবশেষে ৪২ মিনিটে এসে মেসি-এমবাপের নৈপুণ্যে সমতা ফেরায় পিএসজি। ডান দিক থেকে মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।

দ্বিতীয় গোলটিও এসেছে এই যুগলের বোঝাপড়ায়। ৪৭ মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপেকে। ঠিক একইভাবে জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড।

এর পাঁচ মিনিট পর আরও এক গোল করে জয় নিশ্চিত করে পিএসজি। এবার গোলের জোগানদাতা ছিলেন এমবাপে। তার দারুণ ক্রস তেকে বল পেয়ে দারুণ হেডে ৩-১ করেন পেরেইরা।

বাকি সময়েও আধিপত্য ধরে রাখে পিএসজি। ৮০তম মিনিটে গোল পেতে পারতেন আরেক তারকা নেইমারও। তবে তার শট পোস্টে লেগে ফেরত আসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ