খেলা

সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ এবং আফগানিস্তানের ওয়ানডে সিরিজ
বাংলাদেশ এবং আফগানিস্তানের ওয়ানডে সিরিজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় বেলা ১১টায় বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে নেয় স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের লক্ষ্য আজকের ম্যাচ জিতে আফগানিস্তানকে প্রথমবার ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করা।

সুপার লিগের পয়েন্টে শীর্ষে থাকা ৮ দলকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা বিচার করা হবে। প্রথম দল হিসেবে বাংলাদেশ ১০০ পয়েন্ট সংগ্রহে সক্ষম হয়েছে। ভারত ১২ ম্যাচ থেকে অর্জন করেছে ৭৯ পয়েন্ট। ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চারে আয়ারল্যান্ড। সমান ১৮ ম্যাচে ৬ জয়ে ৬২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে টেবিলের পঞ্চম স্থানে। ছয়ে থাকা আফগানিস্তান ৮ ম্যাচে অর্জন করেছে ৬০ পয়েন্ট। ৯ ম্যাচে আফগানদের সমান ৬০ পয়েন্ট নিয়ে সাতে অস্ট্রেলিয়া। ১৫ ম্যাচ ৫ জয়ে ৫০ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে ৮ নম্বরে। নয় আর দশে আছে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট বাবর আজমের দলের। ১০ ম্যাচে ৩৯ পয়েন্ট প্রোটিয়াদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ