ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো।
এ দিন ক্রাইস্টচার্চে ৪২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অলআউট হয় কিউইরা। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৯২ রান করেন ডেভন কনওয়ে। এছাড়া টম ব্লান্ডেলের ব্যাট থেকে আসে ৪৪ রান। সফরকারী তিন বোলার কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ তিনটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৩৬৪/১০ রান। স্বাগতিকদের সংগ্রহ ছিল ২৯৩/১০ রান। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৩৫৪/৯ ডি.। দ্বিতীয় ইনিংসে কিউইরা করতে সক্ষম হয় ২২৭/১০।
দুই ইনিংসে মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার রাবাদা। সিরিজ সেরা হয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি।