খেলা

কোহলির শততম টেস্টে মুশফিকের অভিনন্দন

বিরাট কোহলি এবং মুশফিকুর রহিম
বিরাট কোহলি এবং মুশফিকুর রহিম

মোহালিতে শ্রীলংকার বিপক্ষে আজ ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ভারতের ১২তম হলেও বিশ্ব ক্রিকেটের ৭১তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। কোহলির শততম টেস্টটি শ্রীলংকার বিপক্ষে।

শততম টেস্ট খেলার এমন মাইলফল স্পর্শ করা কোহলিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে কোহলিকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পোস্ট করেন মুশফিক। সেখানে একটি ছবিও দিয়েছেন মুশি। ভারত-বাংলাদেশের কোন এক টেস্টে কোহলি ব্যাট করছেন, পেছনে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মুশফিক।

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘১০০তম টেস্ট খেলা বিরাট কোহলিকে অভিনন্দন। এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ অনুভূতি হবে। কারণ কাজটি মোটেও সহজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য শুভ কামনা।’

কোহলির আগের ৯৯ টেস্টের মধ্যে চারটিতে প্রতিপক্ষ হিসেবে খেলেছেন মুশফিক। সেই চার ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৯২ রান করেন কোহলি। ঐ চার টেস্টে মুশফিকের ব্যাটও কথা বলেছে। এক সেঞ্চুরি ও দুই হাফ-সেঞ্চুরিতে ৩৩৩ রান করেন মুশি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে মোট ২০ বার প্রতিপক্ষ ছিলেন মুশফিক ও কোহলি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ