খেলা

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন
কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন। শেন ওয়ার্নের ম্যানেজার এক বিবৃতিতে জানান, শেন ওয়ার্ন থাইল্যান্ডে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়ার্নকে তার ভিলায় অবচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা সব চেষ্টা চালিয়েও তাকে ফেরাতে পারেননি।

শেন ওয়ার্নের পরিবার তার মৃত্যুর বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একেবারে শীর্ষ সারিতে শেন ওয়ার্নের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ১৯৯২ সালের ২ জানুয়ারি, ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে। ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। ১৯৪টি ওয়ানডেতে ২৯৩টি উইকেটও তার দখলে। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

সম্প্রতি অ্যাসেজেও ধারাভাষ্য দিয়েছেন শেন ওয়ার্ন। কিংবদন্তি এই ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ