বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার অ্যালান ডোনাল্ড।
এই মাসে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন ৫৫ বছর বয়সী ডোনাল্ড। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ডোনাল্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৩০টি টেস্ট উইকেট এবং ২৭২টি ওয়ানডে উইকেট নিয়েছেন ডোনাল্ড।
এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলংকার পেস বোলিং বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন ডোনাল্ড।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: