আজ শনিবার (৫ মার্চ) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়।
প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। গতকাল ছিল খেলোয়াড়দের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনে ছিলেন নাছুম, সোহান, শরীফুলসহ বেশ কয়েকজন। চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি মিস করা মুশফিককেও শেরে বাংলায় প্রাকটিসে দেখা গেছে তাকে।
ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও এগিয়ে থাকা টাইগাররা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রথম ম্যাচে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ের পর নাছুম, সাকিবদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানরা। শেষ ম্যাচটা জিততে পারলেই ওয়ানডে ও টি টোয়েন্টির দুই ট্রফিই থেকে যাবে টাইগারদের ঘরে।
এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
এক নজরে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ :
মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরত জাজাই, উসমান ঘানি, দারউইশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, রশিদ খান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।