খেলা

নতুন ফিল্ডিং কোচ পেল টাইগাররা

শেন ম্যাকডারমট, অস্ট্রেলিয়ান বাহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার
শেন ম্যাকডারমট, অস্ট্রেলিয়ান বাহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার

বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টার পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষ হওয়ার রাতেই ফিল্ডিং কোচ নিয়োগ দিলো বিসিবি।

এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন এই অস্ট্রেলিয়ান। এছাড়া বিসিবি একাডেমি ও এইচপির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে ম্যাকডারমটের।

ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার একদিন আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

ম্যাকডারমট সর্বশেষ কাজ করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ