খেলা

ইতিহাসের ৬ষ্ট ক্রিকেটার জাদেজা !

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭৫ রানের অনবদ্য অপরাজিত ইনিংস। পরে বল হাতে ৫ ইউকেট শিকার করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তার এই কৃতিত্বের কারণে এখন ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে ভারত।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে এক টেস্টে ১৫০+ রান ও বল হাতে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে পাঁচ জনের। সেই রেকর্ডে ভাগ বসালেন জাদেজা। আগের ৫ ক্রিকেটাররা হলেন- ভিনু মানকদ, ডেনিস অ্যাটকিনসন, পলি উমরিগার, গ্যারি সোবার্স এবং মুশতাক মোহাম্মদ। তাদের তালিকায় ৬ষ্ট ক্রিকেটার হিসেবে যোগ হলেন রবীন্দ্র জাদেজা।

রবিবার (৬ মার্চ) টেস্টের তৃতীয় দিন শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংস পরাজয় এড়াতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৬ রান। ইনিংস হার এড়াতে তাদের আরও করতে হবে ৩১৪ রান। অন্যদিকে, লঙ্কানদের অলআউট করতে পারলেই জয় পাবে রোহিত শর্মার দল।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ