খেলা

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়
ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রোনালদোহীন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। রোববার রাতের ম্যাচে প্রিমিয়ার লিগের ম্যাচে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতির সুযোগ ভালভাবেই কাজে লাগিয়ে ম্যানচেস্টার সিটি।

ম্যানচেস্টার সিটি ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলেছে। শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা টেনে লড়াইয়ের আভাস দেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে পরে যেন খুঁজেই পাওয়া গেল না। দারুণ জয়ে লিগ টেবিলে লিভারপুলের সঙ্গে ব্যবধান বাড়াল ম্যানসিটি।

বের্নার্দো সিলভার বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন কেভিন ডি ব্রুইনা। ২২ মিনিটে সানচোর গোলে ম্যাচে সমতাও ফেরায় রেড ডেভিলরা। তবে ২৮ মিনিটে ডি ব্রুইনার ২য় গোলে ২-১ এর লিড নিয়ে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করলেও ম্যাচে ফেরা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। উল্টো ৬৮ ও ৯০ মিনিটে রিয়াদ মাহরেজের দুই গোলে ৪-১ এর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

গত নভেম্বরে লিগে প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জিতেছিল সিটি। গার্দিওলার কোচিংয়ে এই নিয়ে দ্বিতীয়বার এক আসরে দুবার ম্যানচেস্টার ডার্বি জিতল তারা। আগেরটি ছিল ২০১৮-১৯ মৌসুমে।

২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে ম্যান সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ