খেলা

ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন গাভাস্কার

সুনীল গাভাস্কার, শেন ওয়ার্ন
সুনীল গাভাস্কার, শেন ওয়ার্ন

শেন ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দুঃখ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক বলেছেন, শেন ওয়ার্নের ক্রিকেট দক্ষতার তুলনা করার সময় ঠিক ছিল না। তাকে এ বিষয়ে প্রশ্ন করাও উচিত হয়নি। তার জবাব দেওয়াও উচিত হয়নি।

থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ৫২ বছর বয়সী ওয়ার্ন। সেখান থেকেই তার হঠাৎ মৃত্যুর খবর আসায় শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। এখনো তার শেষকৃত্য সম্পন্ন হয়নি।

এর মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেছেন, ওয়ার্নকে তিনি সর্বকালের সেরা মানেন না। সে তুলনায় তিনি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ভারতীয় স্পিনারদের এগিয়ে রাখবেন। কারণ ভারতে ওয়ার্নের রেকর্ড খুবই সাদামাটা।

গাভাস্কারের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো। ক্রিকেটপ্রেমী ও বোদ্ধারাও গাভাস্কারের কঠোর সমালোচনা করেছেন। সোমবার সে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে সুনীল বলেন, ‘তুলনা বা মূল্যায়ন করার সঠিক সময় এটা নয়। আমার এসব প্রশ্নের জবাব দেওয়াই উচিত হয়নি। ওয়ার্ন ক্রিকেটের সবচেয়ে সেরাদের একজন। আমাকে যখন প্রশ্নটি করা হয়েছিল আমি শুধু সৎভাবে উত্তরটি দিতে চেয়েছি।’ / টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ