খেলা

হেরেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে লিভারপুল

হেরেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে লিভারপুল
হেরেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরে লিভারপুল। মঙ্গলবার রাতে বর্তমান সিরি আ চ্যাম্পিয়নদের কাছে চলতি মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল ইয়ূর্গেন ক্লপের দল।

গতকালের ম্যাচে অ্যানফিল্ডের প্রতিরক্ষা দুর্গে আক্রমণের মাধ্যমে ম্যাচ জমিয়ে তুলেছিল লিভারপুল। কিন্তু কোনোমতেই পেল না জালের দেখা। উল্টো গোল করে ইন্টার মিলানকে স্বপ্ন দেখালেন লাউতারো মার্টিনেস। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূর্ণতা দিতে পারলেন না কেউ। ফলে হেরে গিয়েও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল লিভারপুল।

অ্যানফিল্ডে গতকাল মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। কিন্তু এর আগে ইন্টারের মাঠে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। ওই জয়ই মূলত ভাগ্য খুলে দিয়েছে লিভারপুলের। দুই লেগ মিলিয়ে মোট ২-১ ব্যবধানের অগ্রগামিতায় শেষ আটে উঠল ইয়ুর্গেন ক্লপের দল।

নিজেদের মাঠে এদিন ৬৩ ভাগ সময় বল দখলে রেখেও জালের দেখা পায়নি লিভারপুল। এই সময় মোট ১২বার আক্রমণ করে তারা। যার দুটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো। পাল্টা আক্রমণে ৬ বার যায় ইন্টার। যার একটিতে সফল হয়েও শেষ আটে যেতে পারেনি তারা।

ম্যাচের ৬৩ মিনিটে গোলটি করেন ইন্টারের তারকা মার্টিনেস। সানচেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। কিন্তু শেষ দিকে আর কেউ গোল করতে না পারলে ছিটকে যেতে হয় ইন্টারকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ