খেলা

সাকিবকে দুই মাসের বিশ্রাম দিয়েছে বিসিবি

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

অবশেষে বিশ্রাম পেলো সাকিব আল হাসান। সাউথ আফ্রিকা সিরিজ’সহ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এই সময় পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়া হয়েছে। ছুটি শুরু হবে ১২ মার্চ থেকে। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

বুধবার এক সভা শেষে জালাল ইউনুস বলেন, ‘সাকিব যেহেতু বিশ্রামের কথা বলেছে। তার শারীরিক ও মানসিক ব্যাপারের কথা বলেছে। আজও আমাদের সঙ্গে কথা হয়েছে। পুরো সাউথ আফ্রিকা সিরিজেই থাকতে চাচ্ছে না। বিশ্রাম চাচ্ছে। তাকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিচ্ছি।’

সাকিবকে দলে রেখেই সাউথ আফ্রিকা সফরের টিম ঘোষণা করেছিলো বিসিবি। মানসিক ও শারীরিক অবস্থার কথা তুলে সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার। যা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অবশেষে সাকিবকে দুমাসের ছুটি মঞ্জুর করল টাইগার ক্রিকেটের অভিভাবক সংস্থা।

সিদ্ধান্তের পর জালাল ইউনুস বললেন, ‘আমরা চাই সাকিব সব ফরম্যাটেই খেলুক। কিন্তু সাউথ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেয়া ঠিক হবে না বিবেচনা করেই এ সিদ্ধান্ত।’

১২ মার্চ সাউথ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল। ৩ মার্চ সফরের জন্য ওয়ানডে ও টেস্ট স্কোয়াড জানায় বিসিবি। সেখানে দুই ফরম্যাটেই ছিলেন সাকিব। কদিন আগে তিনি জানান, প্রোটিয়াদের ডেরায় খেলার অনাগ্রহের কথা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ