উয়েফা চ্যাম্পিয়নস লিগে বৃহস্পতিবার প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে খেলার শেষ মুহূর্তে করিম বেনজেমার দারণ হ্যাটট্রিকে দারুণ জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়েগো বার্নাব্যুতেও পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। এই জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠে গেছে দলটি।
এতে লজ্জায় বিদায় নিতে হলো মেসি-নেইমার-এমবাপ্পেদের।
আজকের ম্যাচে প্রথমার্ধের ৩৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধানে ১-০ তে দিয়ে যান মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা। প্রথমার্ধে মেসি ,নেইমার ও এমবাপ্পের রসায়ন জমে উঠলেও দ্বিতীয়ার্ধে রসায়নে ফাটল ধরলে টপাটপ তিন গোল হজম করে বসে পিএসজি।
দ্বিতীয়ার্ধের ৬১, ৭৬ এবং ৭৮ মিনিটে করিম বেনজেমা যে তিনটি গোল করেন সেই বলের যোগানদাতা ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ৬১ মিনিটে পিএসজির গোলরক্ষকের পা থেকে বল কেড়ে নেন করিম বেনজেমা। বল নিয়ে তিনি তা বাড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়রকে। প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে ভিনিসিয়াস করিম বেনজেমাকে বল দিলেন তিনি তা জালে পাঠাতে ভুল করেননি। ফলে ম্যাচে ১-১ গোলে সমতা আসে।
৭৬ মিনিটে লুকা মডরিচ বল নিয়া পিএসজির বিপদ সীমানায় ঢুকে বল বাড়িয়ে দেন ভিনিসিয়াসের উদ্দেশ্য। বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে তা করিম বেনজেমাকে বাড়িয়ে দিলে গোল করতে ভুল করেননি এ ফরাসি তারকা। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
৭৮ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাশ থেকে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এবার উয়েফা চ্যাম্পিয়ন লিগের শিরোপা জেতার জন্য মেসিকে দলে টানে পিএনজি।
মেসি নেইমার এবং এমবাপ্পের মতো তারকাদের নিয়েও উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজি বিদায় নেওয়ায় সর্মথকরা হতাশ