জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
সোমবার (১৪ মার্চ) রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
নাফীস তার ফেসবুক পোস্টে জানান, ‘মোশাররফ রুবেলকে স্কয়ার হাসপাতালে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তার জন্য দোয়া করবেন প্লিজ......’
রুবেলের শ্যালক বলেন, ‘ভাইকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অবস্থার উন্নতি না হলে লাইফ সাপোর্টে নিতে হতে পারে।’ / ইত্তেফাক
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: