খেলা

সাকিব-তামিমদের পাওয়ার হিটিং কোচ মরকেল

আলবি মরকেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
আলবি মরকেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে আলবি মরকেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে টাইগারদের দলে মরকেলকে নিয়োগ দিলো বিসিবি। এর আগে বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডকে দলের সাথে যুক্ত করেছিলো বিসিবি।

বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ইতোমধ্যে দলের সাথে কাজ শুরু করেছেন এই সাবেক অলরাউন্ডার। জালাল বলেন, ‘খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার সে এবং আমরা মনে করি, তার কোচিং আমাদের ব্যাটারদের সাহায্য করবে।’

বাংলাদেশের কোচিং সেট আপে পরিবর্তন আসছে এবং এর আগে ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সও যোগ হয়েছেন। বাংলাদেশ এই প্রথম পাওয়ার হিটিং ব্যাটিং কোচ নিয়োগ দিলো ।

পাওয়ার-হিটিংয়ের জন্য ধুকতে হচ্ছে বাংলাদেশকে। এই দিকটিকে সীমিত ওভারের ক্রিকেটে তাদের দুর্বলতম দিক হিসেবেই বিবেচিত করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ