বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে , ডান-হাতি ব্যাটার মুশফিকুর রহিম। হাফ-সেঞ্চুরি করা থেকে মাত্র ১টি অর্ধশতক দূরে ২৩০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে মুশফিকের।
সেঞ্চুরিয়ানে আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হাফ-সেঞ্চুরি করলেই, হাফ-সেঞ্চুরির, হাফ-সেঞ্চুরি পূর্ণ করবেন মুশফিক।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি করেছেন দেশসেরা ব্যাটার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২ ম্যাচে ৬৫টি হাফ-সেঞ্চুরির ইনিংস আছে তামিমের। ২১৮ ম্যাচে ৫৮টি হাফ-সেঞ্চুরি আছে সাকিবের।
এবার তামিম-সাকিবের মত হাফ-সেঞ্চুরির, হাফ-সেঞ্চুরি করার দ্বারপ্রান্তে মুশফিক।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: