খেলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

গতরাতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেল বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তামিম বাহিনী। জবাবে ৩১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ৩৫ রানেই হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ ৩ উইকেট। এরপর টানা দুটি বড় জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে তারা। কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত ২৭৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সর্বোচ্চ ৮৬ রান করেন রাসি ভ্যান ডের ডুসেন। এছাড়া ডেভিড মিলার ৭৯, টেম্বা ভুবামা ৩১ ও কাইল ভেরেইনে ২১ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা মিলারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ফল : বাংলাদেশ ৩৮ রানে জয়ী।

ম্যাচ সেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ