খেলা

বিসিবি কি অনুমতি দেবে তাসকিনকে?

তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

হঠাৎ করেই আইপিএল-এ ডাক পড়েছে তাসকিন আহমেদের। তবে বিসিবি তাকে ছাড়পত্র দেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এদিকে আজই চুড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে তাসকিনকে। তাই সাউথ আফ্রিকায় অবস্থানরত তাসকিনের এখন খানিকটা টেনশনে সময় কাটছে।

জানা গেছে, গত কাল (রবিবার) সন্ধ্যায় ঢাকায় ফোন করেছেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ওপেনার এবারের আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে তাঁর দলে চাই এবং সেটা পুরো মৌসুমের জন্যই। আর এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে।

গতকাল ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডের পরই ঢাকা থেকে ফোনে খবরটা পেয়েছেন তাসকিন আহমেদ। তবে প্রস্তাবের বিষয়টি নিয়ে দল এবং বোর্ডের সঙ্গে আলোচনার জন্য কিছু সময় চেয়েছেন বলেই জানিয়েছে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য একটি সূত্র। যদিও আজকের মধ্যেই তাসকিনকে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি জানাতে হবে।

বাংলাদেশ দলের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বাস্তবতা। চাইলেও আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। ’ বিসিবি সভাপতি নাজমুল হাসানও বাস্তবতা মেনে উদার। সাকিব আল হাসানকে যেমন গত মৌসুমে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি দেওয়া হয়েছিল। এবার দল পেলে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও পাওয়া যেত না এই তারকাকে। তাই তাসকিনের ছুটি পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্যটি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ